test add

Showing posts with label সৈয়দ আব্দুল হাদী. Show all posts
Showing posts with label সৈয়দ আব্দুল হাদী. Show all posts

এমনতো প্রেম হয় (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ Emonoto Prem Hoy (Syed Abdul Hadi, Samina Chy)


এমনতো প্রেম হয়
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
ছায়াছবি: দুই পয়সার আলতা
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আলাউদ্দিন আলী


এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়

ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়

এমনতো প্রেম হয় (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ Emonoto Prem Hoy (Syed Abdul Hadi, Samina Chy)


একবার যদি কেউ ভালোবাসত (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ ekbar jodi kew valobasto (Syed Abdul Hadi, Samina Chy)


একবার যদি কেউ ভালোবাসত

শিল্পীসৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী
ছবি: জন্ম থেকে জ্বলছি,
গীতিকার: আমজাদ হোসেন,
সুরকার: আলাউদ্দিন আলী। 


একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
জীবন তবু কিছু না কিছু পেত

একবার যদি কেউ ভালোবাসত (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ ekbar jodi kew valobasto (Syed Abdul Hadi, Samina Chy)

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আলাউদ্দিন আলী


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে

সকল কথার মরন হইলে, হৃদয় কথা কয়
সেই কথাও চোক্ষের কাছে, নয়রে গোপন নয়
চোখেরি নাম আরশি নগর, একে একে মনের খবর
সে তো কইয়া যাবে

এই চক্ষুতেই রোদ্র ওঠে, আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে, আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়, দূক্ষ দিয়া যায় চইলা যায়
সে সইয়া যাবে


পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে,
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে,
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে



চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

Shurjodoye Tumi Surjasteo Tumi (সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি)

Shurjodoye Tumi Surjasteo Tumi (সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি)

গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলাউদ্দিন আলী
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী


সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।। জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
ও… কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায়
সুরে সুরে।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।
আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও… পদ্মকাঁপা দিঘী-ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায়
চিরতরে।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।

কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না [সাবিনা ইয়াসমিন / সৈয়দ আব্দুল হাদী] / Kew Kono din amareto kotha dilona [Sabina Yasmin/ Abdul Hadi]

কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
-------------সাবিনা ইয়াসমিন/ সৈয়দ আব্দুল হাদী
            কথাঃ আমজাদ হোসেন
           সুরঃ আলাউদ্দিন আলী



কি করে বলিব আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা
কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
বিনি সুতার মালাখানি গাঁথা হইলো না।।
এই জ্বালা যে এমন জ্বালা
যায় না তারে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা
লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটানা।।
ভালোবাসার অপরাধে হয়েছিলাম দোষী
তাই বলে কি থেমেছিলোবলো
তাই বলে কি থেমেছিলো কদম তলার বাঁশী
দংশীলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে।।

তোমাদের সুখের এই নীড়ে (সৈয়দ আব্দুল হাদী)

 

তোমাদের সুখের এই নীড়ে
 আমাকে খোজ না বন্ধু
 আমি তো চলেছি ধীরে।।

আজ এই আসরে বন্ধু
 আমি শেষ গান শুনিয়ে যাব
 অশ্রু লুকিয়ে বন্ধু
 আমি স্বপ্নে রাঙ্গিয়ে দেব
 এই প্রেম কেঁদে যাক বন্ধু
 আমার হৃদয় ভীড়ে।।

দুঃখ করি না বন্ধু
 আমি ঝঞ্ঝার আকাশে পাখি
 দীর্ঘ নিশাসে বন্ধু
 আমি কান্তির ঠিকানা রাখি
 এই নাম ভুলে যেও বন্ধু
 হাজার নামের ভীড়ে।।

———————-  সৈয়দ আব্দুল হাদী