test add

Showing posts with label নজরুল ইসলাম বাবু. Show all posts
Showing posts with label নজরুল ইসলাম বাবু. Show all posts

কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) / Kotoje tomake besechi valo (Subir Nandi)


গানঃ কত যে তোমাকে বেসেছি ভালো
ছায়াছবিঃ উসিলা
শিল্পীঃ সুবীর নন্দী
কথাঃ নজরুল ইসলাম বাবু
সুরঃ আলী হোসেন



কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে
 সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পরে জোছনা হাসলেই ঝরে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তাঁরাগুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত কভু যদি শেষ না হতো
জীবন বেলার শেষ প্রান্তে

সে কথা তুমি যদি জানতে 


কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) / Kotoje tomake besechi valo (Subir Nandi)

Sobkota Janala Khule Dao Na (সবকটা জানালা খুলে দাও না)

Sobkota Janala Khule Dao Na (সবকটা জানালা খুলে দাও না)

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু


সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।। চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।