test add

Showing posts with label সঞ্জীব চৌধুরী. Show all posts
Showing posts with label সঞ্জীব চৌধুরী. Show all posts

বায়স্কোপ (বাপ্পা মজুমদার/সঞ্জীব চৌধুরী)/ BIOSCOPE (Bappa Majumdar/ Sanjeeb Chowdhury)


বায়স্কোপ
সুরকারঃ বাপ্পা মজুমদার/ সঞ্জীব চৌধুরী
গীতিকারঃ কামরুজ্জামান কামু 


তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মানুষ হারে না।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।। 



BIOSCOPE (Bappa Majumdar/ Sanjeeb Chowdhury)

তোমার ভাজ খুলো আনন্দ দেখাও(সঞ্জীব চৌধুরী)/ Tomar vaj kholo ananda dekhao(Sanjib Chowdhury)


তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
          .......শিল্পীঃ সঞ্জীব চৌধুরী


তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি।।
মনকে বেকা তেড়া করি। ।
মনের মেঘতো সরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।
দাড় টেনেছি দাড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙে ।।
কী বিভঙ্গ নারীর অঙ্গে ।।
পুষ্পে মধু ধরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।
বর্ষা দেখাও, গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরত দেখাও ।।
স্বরব্যঞ্জণ বর্ণ শেখাও ।।
উম ছাড়া শীত মরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও


আমি তোমাকেই বলে দেব (সঞ্জীব চৌধুরী, বাপ্পা মজুমদার)/ Ami tomakei bole debo (Bappa Majumdar, Sanjib Chy)


আমি তোমাকেই বলে দেব (সঞ্জীব চৌধুরী)
শিল্পীঃ বাপ্পা মজুমদার


আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া ।।
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া ।।
তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ
তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া ।।
আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া ।।


Ami tomakei bole debo (Bappa Majumdar, Sanjib Chy)

গাড়ি চলে না (শাহ আবদুল করিম)/Gari colena (Shah Abdul Karim)


গাড়ি চলে না 
(শাহ আবদুল করিম)
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী


গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।
ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।।
আব্দল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।।


Gari colena (Shah Abdul Karim)