test add

Showing posts with label কিশোর কুমার. Show all posts
Showing posts with label কিশোর কুমার. Show all posts

আমি যে কে তোমার (Ami Je Ke Tomar)

আমি যে কে তোমার  (Ami Je Ke Tomar)

শিল্পীঃ লতা মঙ্গেশকর, কিশোর কুমার (Lata Mangeshkar, Kishore Kumar)

সুরঃ ইন্দ্রদীপ দেশগুপ্ত (Indraadip Dasgupta)

কথাঃ প্রাসেন (Prasen)

 


 

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

মনে কি আছে পারো যদি খুজে নাও

আমি তোমাকেই বুকে ধরে রাখবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

 

কেন আর সরে আছো দূরে,

কাছে এসে হাত দুটো ধরো ()

শপথের মন কাড়া সুরে

আমায় তোমারি তুমি করো

.. তোমারি স্বপ্ন দুচোখেই আমি আঁকবো

চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

 

ওপারের ডাক যদি আশে

শেষ খেয়া হয় পাড়ি দিতে ()

মরণ তোমায় কোনদিনও

পারবেনা কভু কেড়ে নিতে

.. ..

সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো

চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

 

কেন যে মন খারাপের

নেমেছে রাত পাড়াতে

বসেছি সব হারাতে

খুজে দাও, খুজে দাও।

 

যে পথে এগিয়েছে পা

সেও আমায় চেনে না

আমি তো ফিরে যেতে চাই

আমাকে ফিরিয়ে নাও।

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও

 

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারিতো থাকবো।

 

তোমাকেই রাত, তোমাকেই ভোর

প্রতিদিন ফিরে ফিরে চাই

তোমাকেই সুর, তোমাকেই গান

বলো কেন এঁকে এঁকে যাই।

 

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও।

 

চিরদিনই তুমি যে আমার (কিশোর কুমার) / Chirodini Tumi Je Amar (Kisor Kumar)

 চিরদিনই তুমি যে আমার (কিশোর কুমার)



চিরদিনই তুমি যে আমার
 যুগে যুগে আমি তোমারি
 আমি আছি সেই যে তোমার
 তুমি আছ সেই আমারই
 সঙ্গীসঙ্গী
 আমরা অমর সঙ্গী

এত কাছে রয়েছ তুমি
 আরো কাছে তোমাকে যে চাই
 তুমি ছাড়া এমন আপন
 আমার যে আর কিছু নাই
 আমি কি গো তোমাকে ছেড়ে
 একা একা থাকতে পারি

জীবন ফুরিয়ে যেদিন
 পাবো এক নতুন জীবন
 সেদিনও হবে একাকার
 দুজনার এই দুটি মন
 হৃদয়ের সব কবিতা
 ঝরে পড়ে ছন্দ তারি

——————–কিশোর কুমার

চোখের জলের হয়না কোনো রঙ (কিশোর কুমার)

Cokher Joler hoy na kono rong (Kuman Sanu)

চোখের জলের হয়না কোনো রঙ
 তবু কত রঙের ছবি আছে আঁকা
 দেখতে গিয়ে হারিয়ে গেলাম
 দেখতে গিয়ে হারিয়ে গেলাম
 গহীন আঁধার পথে আঁকা বাঁকা

স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
 তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
 ফুলে ভরা সবুজ মনের আকাশ
 ধোঁয়ায় ঢাকা

ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
 পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
 কুড়িয়ে তোমার আচলেতে বেঁধে দিতে চাই
 নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
 তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
 নিও পাখা

————–কিশোর কুমার

তোমার বাড়ির সামনে দিয়ে (কিশোর কুমার)

 

তোমার বাড়ির সামনে দিয়ে
 (আমার) মরণ যাত্রা যেদিন যাবে
 তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
 শেষ দেখাটা দেখতে পাবে

আমায় দেখতে তোমায় দেয়নি যারা
 জানবেনা যে কেউতো তারা
 আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে
 দেখবো তোমায় বিভর ভাবে

তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে
 একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস
 আমার শিয়রে জ্বলা ধূপের ধোঁয়া
 ওটাই হবে সুখের বাতাস

যদি নতুন কোন জন্ম থাকে
 পাবো দুজন দুজনাকে
 সেদিন নতুন হয়ে আসবো কাছে
 তখন তোমায় কে আটকাবে

——————–কিশোর কুমার

চোখের জলের হয়না কোনো রঙ (কিশোর কুমার)


চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোঁয়ায় ঢাকা
ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
কুড়িয়ে তোমার আচলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিও পাখা
————–কিশোর কুমার

পৃথিবী বদলে গেছে (কিশোর কুমার)

 

পৃথিবী বদলে গেছে
 যা দেখি নতুন লাগে
 তুমি আমি একই আছি
 দুজনে যা ছিলাম আগে

সময় চিরদিন শুধুই বয়ে যায়
 থেমে সে তো থাকে না
 কত ঝড় মেঘ আসে চলে যায়
 আকাশ মনে রাখে না
 শুধু প্রথম জীবনের ভালোবাসা
 স্বপ্নেরই মত জাগে

পড়ে কি মনে তুমি আমি
 এই পথ ধরে যেতাম
 ভালোই হতো সেই দিনগুলো
 ফিরে যদি পেতাম
 সেই তোমাকে পাবো নাকি
 আজ প্রাণের অণুরাগে

———————কিশোর কুমার