test add

Showing posts with label ভূপেন হাজারিকা. Show all posts
Showing posts with label ভূপেন হাজারিকা. Show all posts

বিমূর্ত এই রাত্রি আমার (আবিদা সুলতানা)/ Bimurto Ei Ratri Amar





শিল্পীঃ আবিদা সুলতানা
সুরকারঃ ভূপেন হাজারিকা
গীতিকারঃ ভূপেন হাজারিকা


বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাজে ভাজে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

কামনার গোলাপ রাঙা
সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা,
আনে শ্রাবণ, ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

ঝরে পড়ে ফুলেরমত
মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর,
যেন ছড়ায় আতর।
পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে,
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে
থাক না বাধার পাথর।
কোমল আঘাত, প্রতি-আঘাত,
কোমল আঘাত, প্রতি-আঘাত,
রাত্রি নিথর কাতর।

দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর।
সেই সাগরের স্রোতেই আছে
নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।


মানুষ মানুষের জন্য (ভূপেন হাজারিকা) / Manush Manusher Jonya - Vupen Hazarika

মানুষ মানুষের জন্য (ভূপেন হাজারিকা)

মানুষ মানুষের জন্য
 জীবন জীবনের জন্য
 একটু সহানুভূতি কি
 মানুষ পেতে পারে না বন্ধু।।
 মানুষ মানুষকে পণ্য করে,
 মানুষ মানুষকে জীবিকা করে,
 পুরোনো ইতিহাস ফিরে এলে
 লজ্জা কি তুমি পাবে না বন্ধু।।
 বলো কি তোমার ক্ষতি
 জীবনের অথৈ নদী
 পার হয় তোমাকে ধরে
 দুর্বল মানুষ যদি।
 মানুষ যদি সে না হয় মানুষ
 দানব কখনো হয় না মানুষ
 যদি দানব কখনো বা হয় মানুষ

 লজ্জা কি তুমি পাবে না বন্ধু।।