test add

Showing posts with label হৈমন্তী শুক্লার. Show all posts
Showing posts with label হৈমন্তী শুক্লার. Show all posts

ওগো বৃষ্টি আমার (হৈমন্তী শুক্লার) / Oogo Bristi Amar - Hoimonti Sukla

ওগো বৃষ্টি আমার (হৈমন্তী শুক্লার)

ওগো বৃষ্টি আমার
চোখের পাতা ছুঁয়ো না

আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি

দোহাই গানের বিনা
মন কে ভরে তুলো না
দেখেই তাকে ব্যাথার গান ভুলো না
সে যেন এসে শোনে
তার বিরহে কি সুর আমি সেধেছি

ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না
দেখেই তাকে উজার হয়ে উঠো না
সে যেন এসে জানে
কোন আধারে রাত আমি বেধেছি
আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না

সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি

                --------হৈমন্তী শুক্লা