test add

Showing posts with label খান আতাউর রহমান. Show all posts
Showing posts with label খান আতাউর রহমান. Show all posts

একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

একি সোনার আলোয়
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
সুরকার,গীতিকারঃ খান আতাউর রহমান



একি সোনার আলোয়
জীবন ভরিয়ে দিলে।
ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো।
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে
তোমার আঁখিটি রেখো।।
আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে
তোমার প্রেমের জন্য।
তুমি দু’হাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে
করেছো আমায় ধন্য।
বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো।
এমনি আমায় প্রাণের বাঁধনে
সোনার খাঁচাতে রেখো।।
জীবন হবে যে এতো সুন্দর
কখনো ভাবিনি আগে।
এতো সুখ আর এতো আনন্দ
স্বপ্নের মতো লাগে।
ওগো যদি কোনোদিন জলছবি সম
মুছে যায় এই ছবি।
আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো
হয়েছে বিফল সবই।
সেদিন বন্ধু আমার কথাটি রেখো
রাতের নিরলে আমার স্মৃতি
প্রদীপ জ্বালিয়ে রেখো।।


একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে(খান আতাউর রহমান)/Ekhaca vangbo ami kemon kore (Shahnaj Rahmatullah)


এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।
শিল্পীঃ খান আতাউর রহমান
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান


এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।
দিকে দিকে বাজল যখন
শেকল ভাঙার গান
আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত।
চাচা আপন বাঁচা বলে
বাঁচিয়েছি প্রাণ
আসলে ভাই একা একা
বাঁচার নামে আছি মরে
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।।


Ekhaca vangbo ami kemon kore (Shahnaj Rahmatullah)



এক নদী রক্ত পেড়িয়ে(শাহনাজ রহমতুল্লাহ, খান আতাউর রহমান)/Ek Nodi Rokto Periya (Shahnaj Rahmatullah, Khan Ataur Rahman)


এক নদী রক্ত পেড়িয়ে
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান


এক নদী রক্ত পেড়িয়ে
বংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না
মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে গানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না
হয়তবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে জ্ঞানী আর গুনিদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন ঋণ কোন দিন শোধ হবে না
না না শোধ হবে না
থাক ওরা পরে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে
স্মৃতি বেদনার আখি নীড়ে
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না


Ek Nodi Rokto Periya (Shahnaj Rahmatullah, Khan Ataur Rahman)



যারে যাবি যদি যা(বশীর আহমেদ, খান আতাউর রহমান)/Jare Jabi Jodi Jaa (Basir Ahmed, Khan Ataur Rahman)


যারে যাবি যদি যা
শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান


যারে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল
ভুলে গিয়েছি।।
যারে বাঁধন কেঁটে যা
যারে হৃদয় ভেঙ্গে যা।
শুনেছি খাঁচার পাখি
আপন হবার নয়
জানি রে জানি তোকে
ভালোবাসা ভালো নয়।
যারে আকাশে উড়ে যা
যারে পথ ভুলে যা
জানি রে এ জীবনে
তোকে পাবার নয়।
আকাশের ঠিকানা
খুঁজে পাবার কথা নয়।।


Jare Jabi Jodi Jaa (Basir Ahmed, Khan Ataur Rahman)



আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো [বশীর আহমেদ] - Amake Porate Jodi Eto Lage Valo

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো

শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ খান আতাউর রহমান

গীতিকারঃ খান আতাউর রহমান



আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
এ হৃদয় ধূপসম তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়
কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না।

সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।