test add

Showing posts with label সেলিম চৌধুরী. Show all posts
Showing posts with label সেলিম চৌধুরী. Show all posts

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)

মাটিরও পিঞ্জিরার মাঝে
শিল্পীঃ হাছন রাজার, সেলিম চৌধুরী





মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
মজবুতও পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়
হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়
এমনও নিষ্ঠুরও ময়না আর কি ফিরা চায় রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)


আইজ পাশা খেলবো রে শ্যাম (সেলিম চৌধুরী, দীনহীন) / Aj Pasha Khelbore syam (Selim Chowdhury)

আইজ পাশা খেলবো রে শ্যাম (দীনহীন)
-------সেলিম চৌধুরী



ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায় ।।
চৌদিকে ঘিরিয়ারে রাখবো ।।
সব সখি সনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায় ।।
ছিটাইয়া দাও ছোয়া চন্দন ।।
ঐ রাঙ্গা চরণে
আইজ পাশা খেলবো রে শ্যাম
দীনহীন আর যাবে কোথায়
বন্ধের চরণ বিহনে ।।
রাঙ্গা চরণ মাথায় নিয়া দীন হীন কান্দে ।।
আইজ পাশা খেলবো রে শ্যাম
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম

আইজ পাশা খেলবো রে শ্যাম (সেলিম চৌধুরী) / Aj Pasha Khelbore syam (Selim Chowdhury)

দীনহীন
বাউল কবি ও শিল্পী।

১৮৫৫ খ্রিষ্টাব্দে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি বাউল গান এবং বাউল ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। তিনি চৈতন্যদের, লালন, শীতালং শাহ, কিংবা হাসন রাজার ভাব-দর্শন দ্বারা প্রভাবিত হয়ে, বহু গান রচনা করেন। তাঁর জীবদ্দশাতেই সিলেট অঞ্চলে জনপ্রিয় বাউল কবি এবং শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।  এ পর্যন্ত তাঁর রচিত পাঁচশত গানের সন্ধান মিলেছে।  ১৯৫৬ খ্রিষ্টাব্দে 'দীনহীন সঙ্গীত' নামে তাঁর ১টি গানের সংকলন প্রকাশিত হয়।

১৯২০ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 


কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া (রাধারমণ) / Kare Dekhabo Moner Dukkho goo ami buk ciriya (Radharomon)






শিল্পীঃ সেলিম চৌধুরী
সুরকারঃ বিদিত লাল দাস
গীতিকারঃ রাধারমণ

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।

ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।

কার ফলন্ত গাছ উখারিলাম
কারে পুত্র শোকে গালি দিলাম গো,
না জানি কোন অভিশাপে
এমন গেল হইয়া।
জ্বলে গইয়া গইয়া।

কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।


Kārē dēkhābō manēra duḥkha gō āmi buka ciriẏā
antarē tuṣēra'i anala jbalē ga'iẏā ga'iẏā.

Ghara bām̐dhalāma prāṇabandhēra sanē
kata kathā chila manē gō..
Bhāṅgila ādarēra jōṛā..
Kōnajana bādī ha'iẏā.
Jbalē ga'iẏā ga'iẏā.

Kāra phalanta gācha ukhārilāma
kārē putra śōkē gāli dilāma gō,
nā jāni kōna abhiśāpē
ēmana gēla ha'iẏā.
Jbalē ga'iẏā ga'iẏā.

Kathā chila saṅgē niba
saṅgē āmāẏa nāhi nila gō..
Rādhāramana bhabē ra'ila..
Jitē marā ha'iẏā.
Jbalē ga'iẏā ga'iẏā.
Kārē dēkhābō manēra duḥkha gō āmi buka ciriẏā,
antarē tuṣēra'i anala jbalē ga'iẏā ga'iẏā.

চাঁদনি পসরে কে আমারে স্মরন করে (হুমায়ুন আহমেদ) / Cadni posore ke amar smoron kore (Humayun Ahmed)

চাঁদনি পসরে কে আমারে স্মরন করে 

(হুমায়ুন আহমেদ)




চাঁদনি পসরে কে আমারে স্মরন করে,
কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে।
তাহারে চিনি না আমি,
সে আমারে চিনে।

বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার,
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না।

সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়,
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত।


Download Link: Cadni posore ke
Link1
Link2





Cadni posore ke amar smoron kore (Humayun Ahmed)


Cadni posore ke amar smoron kore
Ke aisa daraiche go amar duare
Tahare cinina ami
Se amare cine.

Bahire cander alo ghor ondokar
Khuliya diyachi ghorer sokolo duar
Tobu ken se amar ghore asena
Se amare cine kintu ami cinina.

Se amare thore thore isharay koy
Ei cader raite tomar hoiche go somoy
Ghor chariye bahir how dhoro amar hat
Tomar jonyo anchi go aaij candero dawat