test add

Showing posts with label ফজলুর রহমান বাবু. Show all posts
Showing posts with label ফজলুর রহমান বাবু. Show all posts

কি জালা দিয়ে গেলা মোরে - শাহ আব্দুল করিম/ Kijala diye gela more - Shah Abdul Karim

কি জালা দিয়ে গেলা মোরে (ফজলুর রহমান বাবু/হৃদয় খান / দ্বীপা)

 ------------------শাহ আব্দুল করিম



কি জালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে , না দেখিলে পরান পোড়ে
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, ,
ভিড়িয়ে রেশম ডরে, ভিড়িয়ে রেশম ডরে
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
ও . বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পহায়লো রজনী,
কয়লা , করে ধ্বনি, পহায়লো রজনী,
না ডাকি ননদিনীর ডরে
নারীর প্রেম গাছে , কি টানা কইরাছে,
বস্র খসি খসি পড়ে
কহে অস্কর আলী, সাধু শত জানি, কহে অস্কর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে, ,


আমার যমুনার জল দেখতে কালো (হুমায়ূন আহমেদ) / Amar Jamunar jol dekhte kalo (Humayun Ahmed)



আমার যমুনার জল দেখতে কালো (হুমায়ূন আহমেদ)



আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
ঘটা পানিতে নামিয়া কন্যা ঘটা মাঞ্জন কর ,হাঁটু পানিত নাইমা তুমি কলসি জলে ভর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

নামিনা নামিনা আমি জলে নামি না দুষ্টু লোকের মিষ্ট কথায় আমি ভুলি না
জলেতে নামিতে আমার বড়ই লজ্জা হয় , কোন ফাকেতে দেইখা ফেলে আমার করে ভয়

নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

উরাত পানিতে নাইমা কন্যা উরাত মাঞ্জন কর কোমর পানিতে নাইমা তুমি কলসি বুকত ধর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

আমি কন্যা সুখে ধইন্না নামব নাতো জলে
আমি ভুলব না ভুলব না গায়েন তোমার কথার ছলে
দুষ্ট লোকের মিষ্ট কথা তিক্ত তাহার ফল
পোস্ট অফিসে খবর আইছে যমুনাই নাই জল

নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে (ফজলুর রহমান বাবু)

 

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
 ধর বন্ধু আমার কেহ নাই
 তোলো বন্ধু আমার কেহ নাই

চিকন ধুতিখানি পড়িতে না জানি
 না জানি বান্ধিতে কেশ

অল্প বয়সে পিরিতি করিয়া
 হয়ে গেলো জীবনের শেষ

প্রেমেরও মুরালি বাজাতে নাহি জানি
 না পারি বান্ধিতে সুর

————————ফজলুর রহমান বাবু