test add

Showing posts with label আলাউদ্দিন আলী. Show all posts
Showing posts with label আলাউদ্দিন আলী. Show all posts

একবার যদি কেউ ভালোবাসত (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ ekbar jodi kew valobasto (Syed Abdul Hadi, Samina Chy)

একবার যদি কেউ ভালোবাসত

শিল্পীসৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী
ছবি: জন্ম থেকে জ্বলছি,
গীতিকার: আমজাদ হোসেন,
সুরকার: আলাউদ্দিন আলী। 

একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
জীবন তবু কিছু না কিছু পেত

একবার যদি কেউ ভালোবাসত (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ ekbar jodi kew valobasto (Syed Abdul Hadi, Samina Chy)

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আলাউদ্দিন আলী

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে

সকল কথার মরন হইলে, হৃদয় কথা কয়
সেই কথাও চোক্ষের কাছে, নয়রে গোপন নয়
চোখেরি নাম আরশি নগর, একে একে মনের খবর
সে তো কইয়া যাবে

এই চক্ষুতেই রোদ্র ওঠে, আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে, আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়, দূক্ষ দিয়া যায় চইলা যায়
সে সইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে,
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে,
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

O Amar Bangla Ma Tor (ও আমার বাংলা মা তোর)

O Amar Bangla Ma Tor (ও আমার বাংলা মা তোর)

গীতিকারঃ আবুল ওমরাহ মোঃ ফখরুদ্দিন
সুরকারঃ আলাউদ্দিন আলী
শিল্পীঃ ফাহমিদা নবী
 
ও আমার বাংলা মা
তোর আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতী রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি
নিলাম্বরী শাড়ী পড়ে
শরৎ আসে ভাদর মাসে
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
সোনা রঙের ফসল হাসে
দৃপ্ত চাষীর কুড়ে ঘরে
দিস মা গো তুই আঁচল ভরে ।।
পৌষ পাবনে নবান্ন ধান
আপন হাতে উজাড় করে
বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি
শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে।

Shurjodoye Tumi Surjasteo Tumi (সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি)

Shurjodoye Tumi Surjasteo Tumi (সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি)

গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলাউদ্দিন আলী
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।। জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
ও… কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায়
সুরে সুরে।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।
আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও… পদ্মকাঁপা দিঘী-ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায়
চিরতরে।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।