test add

Showing posts with label মাসুদ করীম. Show all posts
Showing posts with label মাসুদ করীম. Show all posts

যদি বউ সাজো গো (Jodi Bou Shajo Go)

 

যদি বউ সাজো গো (Jodi Bou Shajo Go)

গীতিকারঃ মাসুদ করীম (Masud Karim)

সুরকারঃ সুবল দাশ (Subol Das)

গেয়েছেনঃ মোঃ খুরশিদ আলম ও রুনা লায়লা

মুভিঃ ওয়াদা

 


যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন গো সত্যি যেন হয়।।

কত দিন আমায় ভালবাসবে, মনে রাখবে
গো যত দিন চন্দ্র সূর্য থাকবে
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে
আমি সেদিনও রইবো তোমার পাশে

বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন গো সত্যি যেন হয়।।

তুমি নদী হলে আমি হবো সাগর
সেই মোহনায় গড়বো মিলন বাসর

তারপর বল কী হবে, কী হবে
না না বলবো না লজ্জা পাবো তবে

বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন গো সত্যি যেন হয়।।