test add

Showing posts with label ফেরদৌসী রহমান. Show all posts
Showing posts with label ফেরদৌসী রহমান. Show all posts

কথা বলো না বলো ওগো বন্ধু (ফেরদৌসী রহমান,বশীর আহমেদ)/Kotha bolo na bolo ogo bondhu(Ferdousi Rahman, Basir Ahmed)


কথা বলো না বলো ওগো বন্ধু
শিল্পীঃ ফেরদৌসী রহমান
সুরকারঃ বশীর আহমেদ
গীতিকারঃ শহীদুল ইসলাম


কথা বলো না বলো ওগো বন্ধু
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও।।
আমি অভাগিনী শুধু যে তোমারই
যতই ব্যাথা দিবে সইবো।।
ছায়া হয়ে তবু পাশে রইবো
আমি কাদি শুনে হাসে বিশ্ব
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব।
কত বেদনা, কত বেদনা সয়েছে হৃদয়
কেমনে তোমায় আমি কইবো
ছায়া হয়ে তবু পাশে রইবো
কেন আমি অসহায়া জানি না
নিয়তির এ লেখা না না আমি মানি না।
মন বলে গো, মন বলে গো জীবনে কভু
তোমারই শুধু আমি হইবো।।



Kotha bolo na bolo ogo bondhu(Ferdousi Rahman, Basir Ahmed)

শুধু গান গেয়ে পরিচয় (সাবিনা ইয়াসমিন/ আব্দুল জব্বার/ ফেরদৌসী রহমান) / Sudhu Gaan Geye Poricoy - Sabina Yasmin/ Abdul zabbar

 শুধু গান গেয়ে পরিচয় (সাবিনা ইয়াসমিন/ আব্দুল জব্বার/ ফেরদৌসী রহমান)



শুধু গান গেয়ে পরিচয়
 শুধু গান গেয়ে পরিচয়
 চলার পথে ক্ষনিক দেখা
 একি শুধু অভিনয়

এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
 চুপি চুপি দোলা দেয়
 ওগো জোছনা তুমি বলোনা
 কেন যে উতলা হৃদয়

জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা
 নীড়ে পাখি ফিরে যায়
 তবু আকাশে, গানের আভাসে
 চলারো কাহিনী লেখা রয়

 ----------------
শুধু গান গেয়ে পরিচয়
ছবিঃ অবুঝ মন
গীতিকারঃ ডঃ মনিরুজ্জামান ও গাজী মাযহারুল আনোয়ার
সংগীতঃ আলতাফ মাহমুদ
কন্ঠঃ সাবিনা ইয়াসমিন/ আব্দুল জব্বার/ ফেরদৌসি রহমান
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/সুজাতা
রচনা ও প্রযোজনাঃ চিত্রা সিনহা
সংলাপঃ সৈয়দ শামসুল হক
পরিচালনাঃ কাজী জহির