test add

Showing posts with label সুবীর নন্দী. Show all posts
Showing posts with label সুবীর নন্দী. Show all posts

আমার এ দুটি চোখ পাথর তো নয় (সুবীর নন্দী) / Amar e duti cokh pathorto noy (Subir Nandi)


গানঃ আমার এ দুটি চোখ পাথর তো নয়
শিল্পীঃ সুবীর নন্দী



আমার এ দুটি চোখ পাথর তো নয়,
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।।
আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।।
শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে
কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।


আমার এ দুটি চোখ পাথর তো নয় (সুবীর নন্দী) / Amar e duti cokh pathorto noy (Subir Nandi)

কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) / Kotoje tomake besechi valo (Subir Nandi)


গানঃ কত যে তোমাকে বেসেছি ভালো
ছায়াছবিঃ উসিলা
শিল্পীঃ সুবীর নন্দী
কথাঃ নজরুল ইসলাম বাবু
সুরঃ আলী হোসেন



কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে
 সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পরে জোছনা হাসলেই ঝরে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তাঁরাগুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত কভু যদি শেষ না হতো
জীবন বেলার শেষ প্রান্তে

সে কথা তুমি যদি জানতে 


কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) / Kotoje tomake besechi valo (Subir Nandi)

হাজার মনের কাছে প্রশ্ন রেখে (সুবীর নন্দী) / Hazar moner kache prosno rekhe (Subir Nandi)

হাজার মনের কাছে প্রশ্ন রেখে
শিল্পীঃ সুবীর নন্দী


হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভূলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই

পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।

হাজার মনের কাছে প্রশ্ন রেখে (সুবীর নন্দী) / Hazar moner kache prosno rekhe (Subir Nandi)

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি (সুবীর নন্দী) / Ami Bristir kach theke (Subir Nandi)


আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
সুবীর নন্দী


আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি (সুবীর নন্দী) / Ami Bristir kach theke (Subir Nandi)

ও আমার উড়াল পঙ্খী রে (হুমায়ুন আহমেদ) / O amar ural pongkhi re (Humayun Ahmed)


 আমার ড়া পঙ্খী রে 

   ..............(হুমায়ুন আহমেদ)





আমার ড়া পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে,
আমার চোক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা

, আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা

আমার ড়া পঙ্খী রে..

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দু: দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা

আমার ড়া পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে,
তোর হইবে মেঘের উপরে বাসা


 Audio Download: Link1, Link2

O amar ural pongkhi re  (Humayun Ahmed)

O amar ural pongkhi re
ja ja tui ural diya ja.
Ami thakbo matir ghore
Amar cokkhe bristhi pore
Tor hoibe megher upre basa.
O, amar mone bejai kostho
Sei kosto hoilo noshto
Dui cokkhe vaor korilo
Adhar nirasha
Tor hoilo megher upre basa.

Meghboti meghkumari megher upre thak
Such dukh dui bonere koler upre rakh
Majhe moiddhe kandon kora
Majhe moiddhe hasa
Meghboti aj niyeche megher upore basa
O amar ural pongkhi re
ja ja tui ural diya ja.
Ami thakbo matir ghore
Amar cokkhe bristhi pore
Tor hoibe megher upre basa.

  

মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন (সুবীর নন্দী, শাওন, সেলিম চৌধুরী) Morile Kandisna Amar day re jadudhon (Subir Nandi, Shaon, Selim Chy)


মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন (সুবীর নন্দী,  শাওন)
গীতিকারঃ গিয়াস উদ্দিন
সুরকার বিদিত লাল দাস







মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিসনা আমার দায়।।

সুরে ইয়াসিন পাঠ করিও, বসিয়া কাছায়
আমার প্রাণ যাওয়ার বেলায়,
বিদায়কালে পড়িনা যেন, শয়তানের ধোকায় ।।

বুক বান্ধিয়া কাছে রইয়া, গোসল দেওয়াইবায়
আমার কথা রাখিবায়,
কান্দনের বদলে মুখে, কলমা পড়িবায়।।

কাফন পিন্দাইয়া আতর, গোলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়
তেলাওতের ধ্বনি যেন, ঘরে শোনা যায়।।

দাফন করিয়া যদি, কান্দ আমার দায়
বুক বান্ধা নাহি যায়,
মসজিদে বসিয়া কাইন্দ, আল্লারই দরগায়।।

কবর জিয়ারত করিয়া, দোয়া, করিবায়
আর দরবারে কইবায়
মাফ করিয়া দিও আল্লা, গিয়াস পাগেলায়।।



Morile Kandisna Amar day re jadudhon (Subir Nandi)
Morile Kandisna Amar day

Sure Yasin path koriyo bosiya kachay,
amar pran jawar belay, 
Bidaykale porina jeno soytaner dhokay.