test add

Showing posts with label সাবিনা ইয়াসমিন. Show all posts
Showing posts with label সাবিনা ইয়াসমিন. Show all posts

একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

একি সোনার আলোয়
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
সুরকার,গীতিকারঃ খান আতাউর রহমান



একি সোনার আলোয়
জীবন ভরিয়ে দিলে।
ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো।
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে
তোমার আঁখিটি রেখো।।
আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে
তোমার প্রেমের জন্য।
তুমি দু’হাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে
করেছো আমায় ধন্য।
বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো।
এমনি আমায় প্রাণের বাঁধনে
সোনার খাঁচাতে রেখো।।
জীবন হবে যে এতো সুন্দর
কখনো ভাবিনি আগে।
এতো সুখ আর এতো আনন্দ
স্বপ্নের মতো লাগে।
ওগো যদি কোনোদিন জলছবি সম
মুছে যায় এই ছবি।
আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো
হয়েছে বিফল সবই।
সেদিন বন্ধু আমার কথাটি রেখো
রাতের নিরলে আমার স্মৃতি
প্রদীপ জ্বালিয়ে রেখো।।


একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

সবাই তো ভালবাসা চায় (সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর)/Sobai to valobasa cai (Sabina Yasmin , Andrew Kishore)

সবাই তো ভালবাসা চায়
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার





সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়
সবাই তো ভালবাসা চায়

কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।
(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।


Sobai to valobasa cai (Sabina Yasmin , Andrew Kishore, Alam Khan, Gazi Mazharul Anowar)

আজ রাত সারা রাত জেগে থাকব(সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর)/Aj Raat sara raat jege thakbo(Sabina Yasmin, Andrew Kishore)

আজ রাত সারা রাত জেগে থাকব 

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন,এন্ড্রু কিশোর



আজ রাত সারা রাত জেগে থাকব
দু’চোখের ইশারাতে কাছে ডাকব
লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে
ভালবাসা তারে আমি বলব
আজ রাত সারা রাত জেগে থাকব
ছোঁয়া দিয়ে হৃদয়ের দ্বার খুলব
ভুল যদি হয়ে যায় অজান্তে
ভালোবাসা তারে আমি বলব
ফুলের কাছে ভ্রমর যেমন
আমার কাছে ওগো তুমি
যেমন আছি তেমনি রব
চিরদিনই এ আমি
পাখির কাছে আকাশ যেমন
আমার কাছে ওগো তুমি
তোমার চোখে তাকিয়ে রব
চিরদিনই এ আমি
মন যদি মনে মেশে
কাছে আসা তারে আমি বলব
ভালোবাসা তারে আমি বলব
ফাগুন এলে আগুন লাগে
হৃদয় রাঙে তুমি এলে
মধুর চেয়ে মধুর লাগে
মিলনের সুখ পেলে
বাতাস এলে উদাস লাগে
কাঁপন জাগে তুমি এলে
প্রাণের চেয়ে আপন লাগে
সোহাগে দোল দিলে
মন যদি ছবি আঁকে
ভীরু আশা তারে আমি বলব
ভালোবাসা তারে আমি বলব


আজ রাত সারা রাত জেগে থাকব
(সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর)/Aj Raat sara raat jege thakbo(Sabina Yasmin, Andrew Kishore)

Jonmo Amar Dhonno Holo(জন্ম আমার ধন্য হলো)

Jonmo Amar Dhonno Holo(জন্ম আমার ধন্য হলো)

শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
গীতিকারঃ নঈম গওহর
সুরকারঃ আজাদ রহমান


জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার, তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।
তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।

Sobkota Janala Khule Dao Na (সবকটা জানালা খুলে দাও না)

Sobkota Janala Khule Dao Na (সবকটা জানালা খুলে দাও না)

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু


সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।। চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।