test add

Showing posts with label চাটগাইয়া গান. Show all posts
Showing posts with label চাটগাইয়া গান. Show all posts

মধু হৈই হৈই বিষ খাওয়াইলা (আব্দুর রশিদ, সন্দীপন)/ Modhu hoi hoi bish khawaila(Abdur Rashid, Sodipon)

মধু হৈই হৈই বিষ খাওয়াইলা
----আব্দুর রশিদ

মধু হৈই হৈই
বিষ খাওয়াইলা .
হন কারনে ...
ভালবাসার দাম নও দিলা
হন দোষ আণ পাই
ভালবাসার দাম ন...দিলা.

আশা আছিল তোয়ারে লই
বাইন্দুম একখান সুখেরি ঘর.
সুখের বদল দুঃখ দিলা..
হন কারনে ..
ভালবাসার দাম ন... দিলা.

প্রেম নদীতে অন্যর টানর
 
আঁরে কেন ফেলাই গেলা.
এণ করি কেন ভুল বুঝিলা ...
হন কারনে ..
ভালবাসার দাম ন... দিলা.

মধু হৈই হৈই বিষ খাওয়াইলা (আব্দুর রশিদ, সন্দীপন)/ Modhu hoi hoi bish khawaila(Abdur Rashid, Sodipon)

আঁধার ঘরত রাত কাডাইয়ুম (রমেশ শীল, চাটগাইয়া গান) / Adhar ghorot raat hadaium (Catgaia gaan, Romesh Shil)

আঁধার ঘরত রাত কাডাইয়ুম (রমেশ শীল, চাটগাইয়া গান)

আঁধার ঘরত রাত কাডাইয়ুম,
কারে লই, বন্ধু গেলে গই,
গলাগলি কোলাকুলি,
কইরতাম কত তারে লই।

তেঁ খাইলে আঁইও খাইতাম,
আঁই খাইলে তেঁই,
দুইজনে থাইকতা্ম একসাথেই,
সুখে দঃখে দিনে রাইতে,
থাইকতাম তারে বুকে লই।

তার সঙ্গে মোর চলন-ফিরন,
তার সঙ্গে মোর মেলা,
সদা চইলত প্রেম খেলা,
মোরে করি অবহেলা,
চলি যার কার আশা লই।

আঁর কাট্যা ( ডানা কাটা ) তোতা্র মত,
প্রেমের বান ছিঁড়ি,
যার গই কোন দেশেত উড়ি,
যাইবার কালে মাতাই নো গেল,
এ দুঃখ আর কারে কই, বন্ধু গেলে গই।

হাসি-খুশি, রং-তামশা,
সকলই অসাড়, এইসব দুই'দিনর কারবার,
আঁধার ঘরত পড়ি থাইক্কুম,
খাইল্লা ঘরত পড়ি থাইক্কুম,
সুখের-দুঃখের বোঝা লই, বন্ধু গেলে গই।

রমেশ কয়,
দরদী বন্ধু, যেই দিনে ছাড়িবো,
তোরে আর কনে চাইবো,
বাড়ির বাহির করে দিবো,
ঘরের বাহির করে দিবো,
ভাই-বন্ধু-বোন কাঁধে লই, বন্ধু গেলে গই।

আঁধার ঘরত রাত কাডাইয়ুম (রমেশ শীল, চাটগাইয়া গান) / Adhar ghorot raat hadaium (Catgaia gaan, Romesh Shil)

যদি সুন্দর একখান মুখ পাইতাম (চাটগাইয়া গান, শেফালী ঘোষ) / Jodi Sundor Ekkhan mukh paitam(Catgaia Gaan, Shefali Ghosh)

যদি সুন্দর একখান মুখ পাইতাম (চাটগাইয়া গান, শেফালী ঘোষ) 

যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।
এক দিন্থর লাই ডাকি তারে
হাউশের পিরীত শিখাইতাম ।
আমি হাউশের পিরীত শিখাইতাম

নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত
হাসির ও ভিতর ,
প্রেমের মালা দো্থনো হাতে
তার গলাত পরাইতাম ।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

রসের কথা, রসের পিরীত
যদি ন জানে ,
দুইয়ান একখান কইতাম তারে
প্রেমের কারণে ।
নর-নারীর হাউশের পিরীত
কি মজা তারে বুঝাইতাম ,
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

যদি সুন্দর একখান মুখ পাইতাম (চাটগাইয়া গান, শেফালী ঘোষ) / Jodi Sundor Ekkhan mukh paitam(Catgaia Gaan, Shefali Ghosh)

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে /Catgaia Gan - Koiljar vitor gathi raikkum toare

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
এম এন আখতার

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে, ও ন'নাইরে