test add

Showing posts with label আহমেদ ইমতিয়াজ বুলবুল. Show all posts
Showing posts with label আহমেদ ইমতিয়াজ বুলবুল. Show all posts

আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল )/ Amar babar Mukhe (Andru Kishor, Ahmed Imtiaz Bulbul)


আমার বাবার মুখে প্রথম যেদিন
কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথা ও সুরঃ  আহমেদ ইমতিয়াজ বুলবুল


আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান 
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ। 

আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল )/ Amar babar Mukhe (Andru Kishor, Ahmed Imtiaz Bulbul)

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই (এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Tomake cai sudhi tomake cai (Endreu Kishore, Ahmed Imtiaj Bulbul)


তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল




তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই (এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Tomake cai sudhi tomake cai (Endreu Kishore, Ahmed Imtiaj Bulbul)



আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে (এন্ড্রু কিশোর, হমেদ ইমতিয়াজ বুলবুল)/Amar buker moddhokhane (Ahmed Imtiaj Bulbul)


আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
শিল্পীঃ এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল



আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর ।।
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় ।।
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়,
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে

 Amar buker moddhokhane (Endrew Kishore, Ahmed Imtiaj Bulbul)



ওগো আমার সুন্দর মানুষ(কনকচাঁপা,আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Ogoo amar sundor manus (Konok Capa, Ahmed Imtiaz Bulbul)


ওগো আমার সুন্দর মানুষ
শিল্পীঃ কনকচাঁপা
সুরকার-গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


ওগো আমার সুন্দর মানুষ,
একটা কথা শোন

তুমি বিনা আমার তো,
নাই গতি কোন
তুমি আমার জানের জান,
করো না অভিমান..
ভালবেসে দিতে পারি,
তোমায় আমি এই প্রান..
দোহায় লাগে সুন্দর মানুষ,
একটা কথা মান

তুমি আমার বিনা আমার তো.
নাই গতি কোন
করো না অবহেলা,
দিও না এত জ্বালা..
মরে গেলে বলো তোমায়,
কে পড়াবে মালা

এখন থেকে মিলনের ক্ষন,
শুধুই তুমি গোন,
তুমি বিনা আমার তো,
নাই গতি কোন



Ogoo amar sundor manus (Konok Capa, Ahmed Imtiaz Bulbul)

একাত্তরের মা জননী,কোথায় তোমার (আগুন, রুনা লায়লা, আহমেদ ইমতিয়াজ বুলবুল) / Ekattor er Maa Jononi (Agun, Runa Laila, Ahmed Imtiaz Bulbul)


একাত্তরের মা জননী, কোথায় তোমার
শিল্পীঃ আগুন, রুনা লায়লা
সুরকার-গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


একাত্তরের মা জননী, কোথায় তোমার
মুক্তি সেনার দল।
যারা অস্ত্র হাতে ধরেছিলো,
মাগো তোমার তরেই মরেছিলো।
ও মা যাদের ভয়ে পালিয়েছিলো শত্রু সেনার দল।
………. মা!
একাত্তরের মা জননী . . .
আজো কেনো তোমার বুকে জ্বলছে আগুন,
চলছে গুলি, মরছে মানুষ।
জবাব তোমায় দিতেই হবে মাগো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের হাতে কেনো জিম্মি তুমি,
স্বদেশ আমার মাতৃভূমি।
জবাব তোমায় . . .
কেনো বিদ্যালয়ে ফুটছে বোমা,
এই কি পেলাম শিক্ষা ও মা।
লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,চোখে দুঃখের জল।
……….. মা ।
আজো কেনো তোমার বুকে ঘুরছে তারা,
একাত্তরের দালাল যারা।
জবাব তোমায় . . .
লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো,
এই কি তাদের স্বপ্ন ছিলো।
জবাব তোমায় . . .
ও মা রক্তে ভেজা এই না মাটি,
জীবন দিয়ে রাখবো খাটি।
শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রী দল।
………..মা।
একাত্তরের মা জননী . . .



Ekattor er Maa Jononi (Agun, Runa Laila, Ahmed Imtiaz Bulbul)

Sobkota Janala Khule Dao Na (সবকটা জানালা খুলে দাও না)

Sobkota Janala Khule Dao Na (সবকটা জানালা খুলে দাও না)

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু


সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।। চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Oi cand mukhe jeno lagena grohon(Andrew Kishore, Ahmed Imtiaz Bulbul)

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোসনায় ভরে থাক সারাটা জীবন
হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ
ফুলও তুমি ফাগুনও তুমি
গন্ধ বিলাও সারাক্ষণ
স্বপ্ন তোমার মনে যত আশা
সবই যেন পূর্ণ হয়
আমারি তুমি এই পৃথিবীতে
ও প্রিয়া আর কারো নও
দিনও তুমি রাতও তুমি
ফুরাবে না কভু প্রয়োজন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Oi cand mukhe jeno lagena grohon(Andrew Kishore, Ahmed Imtiaz Bulbul)