test add

Showing posts with label কুমার বিশ্বজিত. Show all posts
Showing posts with label কুমার বিশ্বজিত. Show all posts

যেখানেই সীমান্ত তোমার (কুমার বিশ্বজিত)


যেখানেই সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালবাসা হৃদয়ে নিয়ে
আমি বারেবার আসি ফিরে
ডাকি তোমায় কাছে
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেওতো আমার আছে জানা
আমি তো চাই না তোমার এই দ্বিধা
ভেঙে দাও কাচেরই বাধা
সীমার বাঁধন ছিড়ে তুমি
ধরা দাও আমারই কাছে

ঝড়ের দিনে ভুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এনে
আমি চাই তারে দিতে আশা
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে
  ----------কুমার বিশ্বজিত

চন্দনাগো রাগ করোনা (কুমার বিশ্বজিত)

চন্দনাগো রাগ করোনা 

—————-কুমার বিশ্বজিত



চন্দনাগো রাগ করোনা [Condonago rag korona]
অভিমান করে বলো আর কি হবে [oviman kore bolo aar ki hobe]
অভিমান করে বলো আর কি হবে [oviman kore bolo aar ki hobe]
তৃষ্ণার জল নিয়ে এসোনা তবে [trisnar jol niye asona tobe]
সব গান থেমে যায় সব ফুল ঝরে যায় [sob gan theme jai sob ful jhore jai]
লজ্জা বসন ছেড়ে এসোনা তবে [lojja boson chere esona tobe]

তুমি যদি বলো পদ্মা মেঘনা (কুমার বিশ্বজিত)


তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
ওহ… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের যত তারা
শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো
এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে
শুধু পারবোনা আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ভুলে
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়
ওহ… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া (?)তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা
—————————কুমার বিশ্বজিত

ও ডাক্তার (কুমার বিশ্বজিত) / O Daktar - Kumar Bishwajit

ও ডাক্তার (কুমার বিশ্বজিত)



ডাক্তার
আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি,
দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারি,
ছুরি কাঁচি সুঁইয়ের খোঁচা তার যেন না লাগে,
আমার বাঁচা মরা পরে,
তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার...


এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যাথা,
এই ব্যাথার মাঝে লাগছে ভাল বলতে তারি কথা,
দেখবেন কোন মতেই যেন ঘুম থেকে না জাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার...


মেয়েটির জন্য আহার নিদ্রা সবই গ্যাছে চলে,
তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে
দু'জনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার.. . . . ডাক্তার. .

  ----------- কুমার বিশ্বজিত