test add

Showing posts with label মাহমুদুন নবী. Show all posts
Showing posts with label মাহমুদুন নবী. Show all posts

আয়নাতে ঐ মুখ দেখবে যখন (Aynate Oi Mukh Dekbe Jokhn)

আয়নাতে ঐ মুখ দেখবে যখন (Aynate Oi Mukh Dekbe Jokhn)
Cast: Razzak & Shabnam
মুভিঃ নাচের পুতুল (Nacher Putul)
শিল্পীঃ মাহমুদুন নবী (Mahmudun Nabi)

 


 আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

 

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে

মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে

তুমি কি তারে কাছে ডাকবে

হৃদয়ের কাছে সে রয় অলোকে

হঠাৎ যখন তুমি দেখবে তাকে

শরমে নয়ন কি গো রাখবে ঢেকে

 

জানিনা এখন তুমি কার কথা ভাবছো

আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো

তুমি কি তারে ভালোবাসবে

ধরা যদি দেয় সে একপলকে

দেখবে যখন তারে অবাক চোখে

দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে

 

ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই(মাহমুদুন্নবী)/ Omeyer Namdiboki vabi shudhu tai(Mahmudunnobi)


 ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই
শিল্পীঃ মাহমুদুন্নবী


ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি
ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি।।
ও কালো চোখের পরে বসেছে কোন্‌ ভ্রমরে
জানি না ডুবলো সে কি রূপের সাগরে।
যত দেখি সাধ মেটে না ফিরে ফিরে চাই আমি।।
পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে।
ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিল জড়ায়ে।
তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি।।

ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই(মাহমুদুন্নবী)/ Omeyer Namdiboki vabi shudhu tai(Mahmudunnobi)


তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে/ Tumi kokhon Ase Dariya acho amar ojante

তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
            ......মাহমুদুন নবী




তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
আমার গানের প্রান্তে, তুমি দাঁড়িয়ে আছো গো।।
তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকা ওগো কারে বলে
জীবনে তোমার কত প্রয়োজন সে কথাটি যদি জানতে
আমার গানের প্রান্তে, তুমি দাঁড়িয়ে আছো গো।।
ভাঙ্গলে যখন নীরবতা রমনীও হলো যত ব্যাথা।
(
আহা) ভাললাগা এই ক্ষণটুকু আরো আগে যদি আনতে
আমার গানের প্রান্তে, তুমি দাঁড়িয়ে আছো গো।।

Tumi kakhana ese dariye acho amara ajante
āmāra gānēra prāntē, tumi
dariye āchō gō..
Tumi prathama bujhiẏē dilē ēkā thākā ōgō kārē balē
jībanē tōmāra kata praẏōjana sē kathāṭi yadi jānatē
āmāra gānēra prāntē, tumi dām̐ṛiẏē āchō gō..
Bhāṅgalē yakhana nīrabatā ramanī'ō halō yata byāthā.
(Āhā) bhālalāgā ē'i kṣaṇaṭuku ārō āgē yadi ānatē
āmāra gānēra prāntē, tumi dām̐ṛiẏē āchō gō..




তোমারে লেগেছে এত যে ভালো (তালাত মাহমুদ/মাহমুদুন নবী) / Tomare legeche eto je bhalo -Mamudunn nabi/Talat Mahmood}

তোমারে লেগেছে এত যে ভালো (তালাত মাহমুদ/মাহমুদুন নবী)



তোমারে লেগেছে এত যে ভালো
 চাঁদ বুঝি তা জানে,
 রাতের বাসরে দোসর হয়ে
 তাই সে আমারে টানে।।
 রাতের আকাশে তারার মিতালী
 আমারে দিয়েছে সুরের গীতালী।
 কত যে আশায় তোমারে আমি
 জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।
 আকুল ভ্রোমরা বলে সে কথা
 বকুলের কানে কানে।।
 এত যে কাছে চেয়েছি তোমারে
 এত যে প্রীতি দিয়েছ আমারে।
 এত যে পাওয়া কেমনে সহিব
 একাকী আমি নীরব আঁধারে।
 আকুল পাপিয়া ছড়ায়ে কথা

 বাতাসের কানে কানে।।
--মাহমুদুন নবী