test add

Showing posts with label প্রিন্স মাহমুদ. Show all posts
Showing posts with label প্রিন্স মাহমুদ. Show all posts

বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Baba (James, Prince Mahmud)

বাবা
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ

ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা

এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Baba (James, Prince Mahmud)

দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ (জেমস,প্রিন্স মাহমুদ)/ Dosh mas dosh din tore gorbhe dharon (James, Prince Mahmud)

দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ

দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠা
কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা।
ওরে তারা রাতের তারা মা
কে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয়মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।

দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ (জেমস,প্রিন্স মাহমুদ)/ Dosh mas dosh din tore gorbhe dharon (James, Prince Mahmud)

আমার সোনার বাংলা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Amar Sonar Bangla (James, Prince Mahmud)

আমার সোনার বাংলা
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সারোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি
তুমি জসিম উদদীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাতফেরী, ভাইহারা একুশের গান
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি
………
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের দরদভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্নানদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্যভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শাণিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি
………..
তুমি বিস্মৃত লগ্নমাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তিসংগ্রামে সোনাধরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি
……..

আমার সোনার বাংলা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Amar Sonar Bangla (James, Prince Mahmud)