test add

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী।
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার।
সুরকার: আলাউদ্দিন আলী।


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে ॥

সকল কথার মরন হইলে, হৃদয় কথা কয়
সেই কথাও চোক্ষের কাছে, নয়রে গোপন নয়।
চোখেরি নাম আরশি নগর, একে একে মনের খবর ॥
সে তো কইয়া যাবে।

এই চক্ষুতেই রোদ্র ওঠে, আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে, আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়, দূক্ষ দিয়া যায় চইলা যায় ॥
সে ও সইয়া যাবে।


পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, ও
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, ও
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে।



চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

কোন মিস্তরি নাও বানাইলো(শাহ আব্দুল করিম)/ Kon Mestori Nao Banailo (Shah Abdul Karim)


কোন মিস্তরি নাও বানাইলো
শিল্পীঃ শাহ আব্দুল করিম



কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়
ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়
চন্দ্র-সুর্য বান্ধা আছে
নায়েরই আগায়
দূরবীনে দেখিয়া পথ
মাঝি মাল্লায় বায়
ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়
রঙ-বেরঙের যত নৌকা
ভবের তলায় আয়
রঙ বেরঙের সারি গাইয়া
ভাটি বাইয়া যায়
ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়
হারা-জিতা ছুবের বেলা
কার পানে কে চায়?
মদন-মাঝি বড় পাজি
কত নাও ডুবায়
ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়
কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়
ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়
বাউল আব্দুল করিম বলে
বুঝে উঠা দায়
কোথা হইতে আসে নৌকা
কোথায় চলে যায়
ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়
কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়
ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়


 কোন মিস্তরি নাও বানাইলো(শাহ আব্দুল করিম)/ Kon Mestori Nao Banailo (Shah Abdul Karim)

ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই(মাহমুদুন্নবী)/ Omeyer Namdiboki vabi shudhu tai(Mahmudunnobi)


 ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই
শিল্পীঃ মাহমুদুন্নবী


ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি
ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি।।
ও কালো চোখের পরে বসেছে কোন্‌ ভ্রমরে
জানি না ডুবলো সে কি রূপের সাগরে।
যত দেখি সাধ মেটে না ফিরে ফিরে চাই আমি।।
পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে।
ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিল জড়ায়ে।
তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি।।

ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই(মাহমুদুন্নবী)/ Omeyer Namdiboki vabi shudhu tai(Mahmudunnobi)


তোমাকে চাই, শুধু, তোমাকে চাই (এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Tomake cai sudhi tomake cai (Endreu Kishore, Ahmed Imtiaj Bulbul)


তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল




তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই (এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Tomake cai sudhi tomake cai (Endreu Kishore, Ahmed Imtiaj Bulbul)