test add

এত কষ্ট(জেমস,শওকত আলি ইমন,কাবির বাকুল)/ Eto Kosto (James,Shouquat Ali Imon,Kabir Bakul)


এত কষ্ট
শিল্পীঃ জেমস
সূরঃ শওকত আলি ইমন
কথাঃ কাবির বাকুল



এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা।
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা। (২ বার)

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার)

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী! (২ বার)

অন্তরা – ১
কি ঝড়ে পড়েছি একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে।
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে।  (২ বার)

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার)

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী! (২ বার)

আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল )/ Amar babar Mukhe (Andru Kishor, Ahmed Imtiaz Bulbul)


আমার বাবার মুখে প্রথম যেদিন
কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথা ও সুরঃ  আহমেদ ইমতিয়াজ বুলবুল


আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান 
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ। 

আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল )/ Amar babar Mukhe (Andru Kishor, Ahmed Imtiaz Bulbul)

বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Baba (James, Prince Mahmud)


বাবা
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ


ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা
…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী
…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥


বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Baba (James, Prince Mahmud)

পদ্ম পাতার জল -কবিতা (জেমস)/ Podmo patar jol - Kobita (James)

পদ্ম পাতার জল (কবিতা)

শিল্পীঃ জেমস





কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।


পদ্ম পাতার জল -কবিতা (জেমস)/ Podmo patar jol - Kobita (James)