test add

সব কথা বলা হলো (হেমন্ত মুখার্জী)/ Shob Kotha Bola Halo (Hemanta Mukharjee)





শিল্পীঃ হেমন্ত মুখার্জী
সুরকারঃ মুকুল দত্ত
গীতিকারঃ হেমন্ত মুখার্জী

সব কথা বলা হলো
বাকি রয়ে গেল শুধু বলিতে
যে কথা মনের কথা
কতবার থেমে গেছি
বলিতে বলিতে বলিতে বলিতে।।
সব পথ শেষ হলো
আর বাকি নাই পথ চলিতে
তোমার আঙিনাটুকু
পার হতে থেমে গেছি
কতবার চলিতে চলিতে চলিতে।।
সব পাখি গান গায়
সব পাখি দিন শেষে
ফিরে গো কুলায়।
পুড়ে মরে সারাদিন
আকাশে আকাশে
আমার মনের পাখি
কোনোদিন ফিরে না খাঁচায়।
সব কথা শোনা হলো
বাকি রয়ে গেল শুধু শুনিতে।
যে কথা মনের কথা
কতবার হারায়েছি
শুনিতে শুনিতে শুনিতে শুনিতে।।
যারে চাই সেও নাই
আমার মনের আর
কোনো খোঁজ নাই।
ফিরবে না কোনোদিন
ডেকোনা ডেকোনা
নতুন আকাশ পেয়ে
আজ বুঝি ভুলেছে আমায়।
সব কথা বোঝা গেল
এইটুকু পারিনি তো বুঝিতে।
অবুঝ মনের পিছে
এ জীবন গেল কে যে
খুঁজিতে খুঁজিতে খুঁজিতে খুঁজিতে।।

কি জ্বালা দিয়ে গেলা মোরে (অস্কর আলী) / KI JALA DIA GELA MORE (Askor Ali)





শিল্পীঃ হৃদয় খান
গীতিকারঃ অস্কর আলী

কি জ্বালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
না দেখিলে পরান পোড়ে

না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালকের উপরে
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে,
সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে,
ভিড়িয়ে রেশম ডোরে,
ভিড়িয়ে রেশম ডোরে

বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
ও বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
না ডাকি ননদিনীর ডরে

নারীর প্রেম গেছে, কি টোনা কইরাছে,
বস্র খসি খসি পড়ে
কহে আসগর আলী, সাধু শত জানি,
কহে আসগর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে



বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি (কনা, জুয়েল)/ Bol Tui Amay Chere Kothay Jabi




শিল্পীঃ কনা, জুয়েল


বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।
তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাঁচিনা।

এক জীবনে তো ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে।।
যাসনে রেখে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহুদুরে কেউ তো জানবে না।