test add

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো [বশীর আহমেদ] - Amake Porate Jodi Eto Lage Valo

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো

শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ খান আতাউর রহমান

গীতিকারঃ খান আতাউর রহমান



আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
এ হৃদয় ধূপসম তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়
কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না।

সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।


কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না [সাবিনা ইয়াসমিন / সৈয়দ আব্দুল হাদী] / Kew Kono din amareto kotha dilona [Sabina Yasmin/ Abdul Hadi]

কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
-------------সাবিনা ইয়াসমিন/ সৈয়দ আব্দুল হাদী
            কথাঃ আমজাদ হোসেন
           সুরঃ আলাউদ্দিন আলী



কি করে বলিব আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা…
কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
বিনি সুতার মালাখানি গাঁথা হইলো না।।
ও…এই জ্বালা যে এমন জ্বালা
যায় না তারে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা…
ও…লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটানা।।
ও…ভালোবাসার অপরাধে হয়েছিলাম দোষী
তাই বলে কি থেমেছিলো…বলো
তাই বলে কি থেমেছিলো কদম তলার বাঁশী
ও…দংশীলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে।।

এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে - বারী সিদ্দিকী/ Ei prithibi jemoni ache - Bari Siddique

এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে
-----------------------বারী সিদ্দিকী



এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
সেই নগত তলব তাগিত পত্র নেমে আসবে যবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ।।
হোক না কেন যত বড় রাজা-জমিদার
পাকা-বাড়ি ঝুঁড়ি-গাড়ি ঘড়ি-ট্রেনজিষ্টার
তখন থাকবেনা আর কোন অধিকার বিষয়-বৈভয় ভবে ।।
চন্দ্র-সূর্য গ্রহ-তারা আকাশ-বাতাস জল
যেমন আছে তেমনি সবি রইবে অবিকল
মাত্র আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে ।।
শব্দ-স্পর্শ রূপ-রস গন্ধ বন্ধ হলে যেন
এই পৃথিবীর অস্তিত্ববোধ রইবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পরবে কবে ।।


শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি---বারী সিদ্দিকী / Suwacan Pakhi - Bari Siddque

শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি
--------------------বারী সিদ্দিকী

শুয়াচান পাখি আমার শুয়াচানপাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।।

বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।।


তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।