test add

ভালবেসে গেলাম শুধু (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ)/Valobese gelam sidhi(Andrew Kishore, Alam Khan)



ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান 







ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।

কারো আশার তরী হায়রে পায় খুজে কিনারা
নিরাশারই আধার আমার করে শুধু ইশারা
কারো আশার মালাখানি কন্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি কেন জানি না।।

চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না
এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়
সেই না ব্যাথার বিষের হৃদয় তিলে তিলে হয়রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি কেউ কারো নয়।।

ভালবেসে গেলাম শুধু (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ)/Valobese gelam sidhi(Andrew Kishore, Alam Khan)

কি জাদু করিলা পিরিতি শিখাইলা(এন্ড্রু কিশোর)/Ki jadu korila piriti shikhaila(Andrew Kishore)

কি জাদু করিলা পিরিতি শিখাইলা
শিল্পীঃ এন্ড্রু কিশোর





কি জাদু করিলা পিরিতি শিখাইলা 
থাকিতে পারিনা ঘরেতে প্রান সজনী
থাকিতে পারিনা ঘরেতে !!
নয়নও জুরাইলা পরানও কারিলা
মরমে বাজাইলা মধুরো বাঁশি
পরেগো ঢলিয়া হাসিয়া হাসিয়া
তোমারই মুখেতে পূর্ন্যশশী
কি কথা কহিলা পাগলও বানাইলা
 
কিছুতে পারিনা সহিতে !!
আমারও লাগিয়া নিরলে বসিয়া
তোমারে যতনে গড়িলো বিঁধি
মরিবো মরনে তোমারই বিহনে
 
তোমারে জীবনে না পাই যদি
কি মালা গাথিলা আমারে পরাইলা
কিছুতে পারিনা খুলিতে !!


কি জাদু করিলা পিরিতি শিখাইলা(এন্ড্রু কিশোর)/Ki jadu korila piriti shikhaila(Andrew Kishore)

তোরা দেখ দেখরে চাহিয়া (এন্ড্রু কিশোর)/Tora dekh dekhre cahiya(Andrew Kishore)

তোরা দেখ দেখরে চাহিয়া
শিল্পীঃ এন্ড্রু কিশোর




তোরা দেখ তোরা দেখ তোরা দেখরে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া।।
তোরা দেখ দেখ দেখরে চাহিয়া
রাস্তা দিয়া হাইটা চলে রাস্তা হারাইয়া।।

হাতের কাছে এইতো মানিক
যেমনি এসে দাঁড়ায় খানিক
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
আবার আবার অন্য দিকে যায়
চলে সে মুখটি ফিরাইয়া।।

ইষ্টিশনে আসলো গাড়ি
ঊঠতে হবে তাড়াতাড়ি।
ও পাগল ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু আছে পায় না খুজিয়া।।

এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা।
মহাজন মহাজন ছাড়বে না তো
খাতায় দেনা রাখবে লিখিয়া।।


তোরা দেখ দেখরে চাহিয়া (এন্ড্রু কিশোর)/Tora dekh dekhre cahiya(Andrew Kishore)

হায়রে মানুষ, রঙিন ফানুস (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ শামসুল হক)/ Haire Manus(Endru Kishore, Alam Khan, Sayed Shamsul Haque)

হায়রে মানুষ, রঙিন ফানুস

শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ সৈয়দ শামসুল হক





হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।।
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস।।
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ


হায়রে মানুষ, রঙিন ফানুস (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ শামসুল হক)/ Haire Manus(Endru Kishore, Alam Khan, Sayed Shamsul Haque)