test add

এখন অনেক রাত – আইযুব বাচ্চু / Ayub Bachchu Ekhon Onek Raat

এখন অনেক রাত – আইযুব বাচ্চু

এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে ।।
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
চলে যাওয়া সেই পথে
ঝিরি ঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে

কি জালা দিয়ে গেলা মোরে - শাহ আব্দুল করিম/ Kijala diye gela more - Shah Abdul Karim

কি জালা দিয়ে গেলা মোরে (ফজলুর রহমান বাবু/হৃদয় খান / দ্বীপা)

 ------------------শাহ আব্দুল করিম



কি জালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে , না দেখিলে পরান পোড়ে
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, ,
ভিড়িয়ে রেশম ডরে, ভিড়িয়ে রেশম ডরে
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
ও . বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পহায়লো রজনী,
কয়লা , করে ধ্বনি, পহায়লো রজনী,
না ডাকি ননদিনীর ডরে
নারীর প্রেম গাছে , কি টানা কইরাছে,
বস্র খসি খসি পড়ে
কহে অস্কর আলী, সাধু শত জানি, কহে অস্কর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে, ,


জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান

জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান 
শিল্পীঃ প্রান্তি




জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান 
কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
ও, জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান। 
কোথা থেকে ছেড়ে এলো যেতে হবে কতদূর 
কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর?
কবে হবে লাইন কিলিয়ার? ডাকবে কবে মহাজন?
ও, জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান। 


প্রেম আগুনে চলে গাড়ি জ্বলে জ্বলে ফুরায় দম,
সিগনালে তার থামতে হলে থাকবে না যে সময় কম,
কোথায় আছে দমের মালিক? বল আমারে বল না মন।
ও, জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান। 


জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান

কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
ও, জীবন নামের রেলগাড়িটা  পায় না খুঁজে ইষ্টিশান।

আমার বন্ধু দয়াময় ( রাধারমণ) / Amar bondhu doyamoy - Radharaman

আমার বন্ধু দয়াময়
গীতিকারঃ রাধারমণ



আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
ভাই বেরাদার রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল-ই জ্বালাইয়া রে।।