test add

আয়নাতে ঐ মুখ দেখবে যখন (Aynate Oi Mukh Dekbe Jokhn)

আয়নাতে ঐ মুখ দেখবে যখন (Aynate Oi Mukh Dekbe Jokhn)
Cast: Razzak & Shabnam
মুভিঃ নাচের পুতুল (Nacher Putul)
শিল্পীঃ মাহমুদুন নবী (Mahmudun Nabi)

 


 আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

 

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে

মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে

তুমি কি তারে কাছে ডাকবে

হৃদয়ের কাছে সে রয় অলোকে

হঠাৎ যখন তুমি দেখবে তাকে

শরমে নয়ন কি গো রাখবে ঢেকে

 

জানিনা এখন তুমি কার কথা ভাবছো

আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো

তুমি কি তারে ভালোবাসবে

ধরা যদি দেয় সে একপলকে

দেখবে যখন তারে অবাক চোখে

দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে

 

যদি বউ সাজো গো (Jodi Bou Shajo Go)

 

যদি বউ সাজো গো (Jodi Bou Shajo Go)

গীতিকারঃ মাসুদ করীম (Masud Karim)

সুরকারঃ সুবল দাশ (Subol Das)

গেয়েছেনঃ মোঃ খুরশিদ আলম ও রুনা লায়লা

মুভিঃ ওয়াদা

 


যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়।।

কত দিন আমায় ভালবাসবে, মনে রাখবে
ও গো যত দিন চন্দ্র সূর্য থাকবে
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে
আমি সেদিনও রইবো তোমার পাশে

বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়।।

তুমি নদী হলে আমি হবো সাগর
সেই মোহনায় গড়বো মিলন বাসর

তারপর বল কী হবে, কী হবে
না না বলবো না লজ্জা পাবো তবে

বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়।।

 

চুমকি চলেছে একা পথে (Cumki coleche eka pothe)

 

শিরোনামঃ চুমকি চলেছে একা পথে
কন্ঠঃ খুরশীদ আলম
সুরকারঃ দেওয়ান নজরুল
গীতিকারঃ আলম খান
মুভিঃ দোস্ত দুশমন

 


 

চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে

মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি কর
লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি
চাবুক রেখে আমার হাত ধর
সেই ভাল
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি