test add

গানেরই খাতায় স্বরলিপি লিখে (রুনা লায়লা,মাহমুদুন্নবী)/Ganeroi khatay sworolipi likhe (Runa Laila, Mahmudunnobi)

গানেরই খাতায় স্বরলিপি লিখে
শিল্পীঃ  রুনা লায়লা ও মাহমুদুন্নবী
সুরকারঃ গাজী মাজহারুল আনোয়ার
গীতিকারঃ সুবল দাস




গানেরই খাতায় স্বরলিপি লিখে
বলো কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে
মন নিয়ে লুকোচুরি খেলে
কোন দিন যাবে পথে ফেলে
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না
যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
গান শুনে ভালো লাগে যারে
এত দেখে চেনোনিকো তারে
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না.........


Ganeri khatay sworolipi likhe (Runa Laila, Mahmudunnobi, Gazi Mazharul Anowar, Subol Das)

একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

একি সোনার আলোয়
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
সুরকার,গীতিকারঃ খান আতাউর রহমান



একি সোনার আলোয়
জীবন ভরিয়ে দিলে।
ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো।
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে
তোমার আঁখিটি রেখো।।
আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে
তোমার প্রেমের জন্য।
তুমি দু’হাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে
করেছো আমায় ধন্য।
বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো।
এমনি আমায় প্রাণের বাঁধনে
সোনার খাঁচাতে রেখো।।
জীবন হবে যে এতো সুন্দর
কখনো ভাবিনি আগে।
এতো সুখ আর এতো আনন্দ
স্বপ্নের মতো লাগে।
ওগো যদি কোনোদিন জলছবি সম
মুছে যায় এই ছবি।
আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো
হয়েছে বিফল সবই।
সেদিন বন্ধু আমার কথাটি রেখো
রাতের নিরলে আমার স্মৃতি
প্রদীপ জ্বালিয়ে রেখো।।


একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

সবার জীবনে প্রেম আসে (এন্ড্রু কিশোর)/Sobar Zibone Prem Ase (Andrew Kishore)

সবার জীবনে প্রেম আসে
শিল্পীঃ এন্ড্রু কিশোর




সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
এই মনে যত কথা বলার ছিল,
চোখের ভাষাতে বলা হল,
এই পথে যেতে যেতে দেখা হল,
এ দুটি হৃদয় আরো কাছে এল।
প্রেমের সৃতি যেন সুখের কাঁটা,
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।
প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।
প্রেম আছে বলে আছি অনেক আশা,
বুকের গভীরে বাধে বাসা।
প্রেমের ছবি যদি প্রাণে আঁকি
যায় না মোছা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।


সবার জীবনে প্রেম আসে (এন্ড্রু কিশোর)/Sobar Zibone Prem Ase (Andrew Kishore)

আমি একদিন তোমায় না দেখিলে (রুনা লায়লা,এন্ড্রু কিশোর)/Ami Ekdin Tomai Na Dekhile (Runa laila , Andrew Kishore)

আমি একদিন তোমায় না দেখিলে
শিল্পীঃ রুনা লায়লা,এন্ড্রু
কিশোর




আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে।।

প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন।।
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া।।
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে

ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার।।
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে।।
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে


আমি একদিন তোমায় না দেখিলে (রুনা লায়লা,এন্ড্রু কিশোর)/Ami Ekdin Tomai Na Dekhile (Runa laila , Andrew Kishore)