test add

অপরাধী (আরমান আলিফ, অংকুর মাহমুদ) / Oporadhi (Arman Alif/ Onkur Mahmud)

শিরোনামঃ অপরাধী
কথা,সুর, কন্ঠঃ আরমান আলিফ
সঙ্গীতঃ অংকুর মাহমুদ

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম,
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম।
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম,
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম।
ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই,
এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই।
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে,
তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে।
ও মাইয়ারে,মাইয়ারে তুই, অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী , তোর ক্ষমা নাই রে।
তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম,
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম।
হাই রে ! রাইতের পর রাইত জাইগা গান লিখিতাম,
আমার সেই গানেরও সুরে তোরে খুঁজিয়া লইতাম।
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে?
এতো ভালোবাসার পরেও আমার কম কি ছিলো রে?
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।
ও মাইয়ারে,মাইয়ারে তুই,অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী,তোর ক্ষমা নাই রে।
তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না,
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না।
কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না,
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভীড় জমায় না।
এখন তাঁরার মতো জ্বলে নেভে কষ্ট গুলা রে,
আমি গীটার সুর সাথে লইয়া ভালোই আছি রে।
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।
ও মাইয়ারে, মাইয়ারে তুই, অপরাধী রে,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী,তোর ক্ষমা নাই রে।

অপরাধী (আরমান আলিফ, অংকুর মাহমুদ)/Oporadhi (Arman Alif/ Onkur Mahmud)

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)

মাটিরও পিঞ্জিরার মাঝে
শিল্পীঃ হাছন রাজার, সেলিম চৌধুরী

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
মজবুতও পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়
হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়
এমনও নিষ্ঠুরও ময়না আর কি ফিরা চায় রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)

তোমার ইচ্ছে গুলো(কনা,আকাশ)/ TOMAR ICCHE GULO (KONA AND AKASSH) -LYRICS

তোমার ইচ্ছে গুলো
শিল্পীঃ কনা,আকাশ

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো । - [ ২ বার ] 

তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।

তোমার আবেগ মাখা খামখেয়ালী 
আঁটছে আমার পিছু , 
আমার আসা যাওয়ার পথের বাঁকে 
পাইনি অন্য কিছু ।  - [ ২ বার ] 

তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।

আমার হৃদয় যেন বানভাসি হয় 
তোমার স্রোতের টাণে 
আমি তোমার কাছে যাবোই যাবো 
একলা থাকার দিনে । - [ ২ বার ] 

তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।

তোমার ইচ্ছে গুলো(কনা,আকাশ)/ TOMAR ICCHE GULO (KONA AND AKASSH)

Akasher oi mithi mithi tarar sathe(Kanak Capa/Nahid Niazi/Moslesh Uddin)/ আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে(কনক চাঁপা/নাহিদ নিয়াজী/মোসলেহ উদ্দীন)

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
শিল্পীঃ কনক চাঁপা
মূল শিল্পীঃ নাহিদ নিয়াজী
সুরঃ মোসলেহ উদ্দীন

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে।
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
সেই শেফালীরও সনে চুপি চুপি কথা
মন বাতায়নে সুরের জাল গাথা
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনি তো
তুমি কিছু জান নি তো
না বলা না জানার ব্যাথা
রয়ে গেল মনে মনে।
জীবনের এই নিভে যাওয়া প্রদীপটুকু নাইবা জ্বলে
নাইবা তুমি এলে।
সেই হারানো দিনগুলি
যদি মনে পড়ে
ভুলে যেও ওগো সবই চিরতরে
আমার গোপন ব্যাথা
তুমি কভু জেনো নাকো
আমায় কভু চেয়ো নাকো
না জানা না চাওয়ার কথা
মুছে যাবে কোন ক্ষণে
সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে