test add

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে /Catgaia Gan - Koiljar vitor gathi raikkum toare

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
এম এন আখতার


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে, ও ন'নাইরে

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে /Catgaia Gan - Koiljar vitor gathi raikkum toare


সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে (বিজয় সরকার) / Sundor e Prithibi chere ekdin cole jete hobe (Bijoy Sarker)



সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
বিজয় সরকার
 


এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
তোমার নগদ তলব তাগিদ পত্র এসে পরবে যবে
মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে
যত বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে।

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে (বিজয় সরকার) / Sundor e Prithibi chere ekdin cole jete hobe (Bijoy Sarker)

বন্ধু তোর লাইগা রে (সৈয়দ শাহ নূর) / Bondhu Tor Laigare (Sayed Shah Nur)



বন্ধু তোর লাইগা রে
সৈয়দ শাহ নূর 



বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে
বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা
সরে দুরে দুরে হায়রে
বন্ধু তোর লাইগা রে
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে (সৈয়দ শাহ নূর) / Bondhu Tor Laigare (Sayed Shah Nur)

সুয়া উড়িলো উড়িলো ফকির শীতালং শাহ / Sua uril (Fakir Shitalong Shah)




সুয়া উড়িলো উড়িলো
ফকির শীতালং শাহ 



সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে.........

লা-মোকামে ছিলাই সুয়া
আনন্দিত মন,
ভবে আসি পিঞ্জিরাতে
হইলা বন্ধন।।

পিঞ্জিরা থাকিয়া কইরলা
প্রেমেরও সাধন,
(
হায় আল্লাহ) এখনো ছাড়িয়া যাইতে
না লাগে বেদন।।

তুমি নিজ দেশে যাইবে পাখি
ফুরিলে মেয়াদ
তোমার পিঞ্জিরা রহিবে খালি
হইয়া বরবাদ......।।

লা-মোকামে যাওরে পাখী
করিয়া গমন,
(
হায়রে) পিঞ্জিরা যে কান্দে তোর
প্রেমেরও কারণ।।

শোনো শীতালং ফকিরে বলে
মনে আলাপন
আরে যাওয়ার সময়
যাও পাঙ্খি দিয়া দরশন।।

সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে।।

ও সুয়া উড়িলো রে।।

সুয়া উড়িলো উড়িলো ফকির শীতালং শাহ / Sua uril (Fakir Shitalong Shah)